বিশেষ প্রতিনিধি | ঢাকা
আজ ৫ জানুয়ারি (সোমবার) রাত ৮টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৫ম শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা ইসমাইল। এ সময় নতুন শাখার সার্বিক উন্নতি, সাফল্য ও গ্রাহকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সরকার বাড়ির স্বনামধন্য ব্যক্তিত্ব হাজী নুরুজ্জামান সরকার, মাওলানা কামরুজ্জামান সরকার কাসেমী, ইউনুস আলী সরকার, আলিম শিকদার, নজরুল ইসলাম সরকার, মতিউর রহমান স্বপন, জাকির হোসেন মিঠু ও সৈকত সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবালসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ আব্দুল মতিন বলেন,
“মানসম্মত ওষুধ ও সঠিক সেবার লক্ষ্য নিয়ে আমরা উত্তরার বিভিন্ন সেক্টরে চারটি শাখা সফলভাবে পরিচালনা করছি। নিকুঞ্জবাসীর দোরগোড়ায় সঠিক দামে গুণগত মানের ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতেই আমাদের এই পঞ্চম শাখার যাত্রা। আমরা ব্যবসার চেয়ে সেবাকেই সর্বাধিক গুরুত্ব দিতে চাই।”
নিকুঞ্জ–২ এর ৫ নম্বর রোডে অবস্থিত নাগরিক টেলিভিশন ভবনের নিচতলায় আধুনিক ও সুসজ্জিত পরিবেশে শপটি চালু করা হয়েছে। এখানে দেশি-বিদেশি সকল প্রকার জীবন রক্ষাকারী ওষুধ, ইনসুলিন ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যাবে।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিজ্ঞ ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে গ্রাহকরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
উত্তরা এলাকার পর নিকুঞ্জে এই উন্নত মানের মেডিসিন সুপাব শপ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন