নজরবিডি, বাংলাদেশ
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে এই গণপদত্যাগের ঘটনা ঘটে। পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মহারাজপুর ইউনিয়ন: ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল ফকির।
ভাবড়াশুর ইউনিয়ন: সহ-সভাপতি জগদীশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস ও বিধান চন্দ্র বিশ্বাস; শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ জন।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন: ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ সুকান্ত টিকাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ৩২ জন।

এছাড়া কাশালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনিরুল ইসলামও পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা লিখিত বক্তব্যে জানান, তারা আজ থেকে আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবী ও দলীয় কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। বক্তব্যে তারা স্পষ্টভাবে উল্লেখ করেন:
"আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা স্বেচ্ছায় এবং সজ্ঞানে দল থেকে পদত্যাগ করছি।"
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুকসুদপুরের তৃণমূল আওয়ামী লীগে অস্থিরতা বিরাজ করছিল। এই গণপদত্যাগের ফলে এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন