নজর বিডি

১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে: আজিজুল বারী হেলাল

নজরবিডি, ৮ জানুয়ারি ২০২৬

গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই বিজয় সুসংহত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বুধবার দুপুরে রূপসার উত্তর খাজাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে দেশে এক কোটি শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান করা হবে। খুলনার বন্ধ হয়ে যাওয়া স্টার জুট মিলসহ সব পাটকল পুনরায় চালু করা হবে। এছাড়া রূপসার ফিশ ফ্রিজিং কোম্পানিগুলোকে 'ইকোনমিক জোন'-এর আওতায় এনে রপ্তানি আয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাখ্যা করে তিনি জানান:

প্রত্যেক কৃষক ৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।

পরিবারের মা-বোনদের নামে এই কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করা হবে।

খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বদ্ধ বিল, নাদিয়ার বিল ও পল্লবীর বিলসংলগ্ন খাল খননের ঘোষণা দেন তিনি। এছাড়া প্রবাসীদের চাকরির সুযোগ বাড়াতে প্রথাগত শিক্ষার পাশাপাশি আরবি, চীনা ও জাপানি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানান।

আইনশৃঙ্খলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "অপরাধী বা চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই। বিএনপির কেউ জুলুম করলে তাকেও প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। ১৭ বছরের ভয়ের রাজত্ব আর ফিরতে দেওয়া হবে না।"

বিকেলে তিনি টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রার্থনায় অংশ নেন এবং সন্ধ্যায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিলে যোগ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে: আজিজুল বারী হেলাল

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত