নজরবিডি, খুলনা
পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায় অভিযান চালিয়ে জ্যান্ত হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে বন বিভাগের নিয়মিত টহল চলাকালীন তাকে আটক করা হয়। উদ্ধারকৃত চিত্রল হরিণটিকে তৎক্ষণাৎ পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ডিমেরচর বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। বেলা ১২টার দিকে বনের ভেতরে ব্যাপক এলাকা জুড়ে হরিণ শিকারের 'মালা ফাঁদ' পাতা দেখে তারা তল্লাশি শুরু করেন। এসময় একটি চিত্রল হরিণকে ফাঁদে আটকে থাকা অবস্থায় দেখতে পান তারা।
ঘটনাস্থল থেকে আঃ হাকিম (৪০) নামে এক শিকারীকে হাতেনাতে আটক করা হলেও বনের গহিনে পালিয়ে যেতে সক্ষম হয় তার দুই সহযোগী। আটক হাকিম বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মৃত আলী ফকিরের পুত্র।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ 'মালা ফাঁদ', 'ছিটকা ফাঁদ' এবং ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করেছেন। আটক শিকারীর দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া সহযোগীরা হলো পাথরঘাটা এলাকার রাসেল (৩০) ও দুলাল (৪০)।
কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমান জানান, "উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় সেটিকে বনেই ছেড়ে দেওয়া হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন