নজর বিডি
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

টেকনাফে এক জালেই ধরা পড়ল ১০৯ মণ ‘ছুরি’ মাছ, বিক্রি ৮ লাখ টাকায়

নজরবিডি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে একসঙ্গে ধরা পড়েছে প্রায় ১০৯ মণ মাছ। স্থানীয়ভাবে ‘ছুরি মাছ’ হিসেবে পরিচিত এই বিপুল পরিমাণ মাছ ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাটে এসব মাছ নিয়ে কূলে ফেরেন জেলেরা। এদিন সকালেই ২৫ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে জাল ফেলেছিলেন তারা।

মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া প্রতি মণ ৭ হাজার ৫০০ টাকা দরে মাছগুলো কিনে নেন। তিনি জানান, সংগৃহীত এই মাছগুলো পরিষ্কার করে শুঁটকিতে রূপান্তরিত করা হবে। পরবর্তীতে এগুলো চট্টগ্রাম ও ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠানো হবে।

জালের মালিক মৌলভী হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদ্রাসা পরিচালনা করেন। মাদ্রাসার সভার জন্য গরু কিনলেও টাকার সংস্থান নিয়ে চিন্তিত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই এই মাছগুলো ধরা পড়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

জালের মাঝি মো. ইসলাম বলেন, "চলতি মৌসুমে দীর্ঘ দিন ধরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছিলাম না। শনিবার সকালে ২৫ জন লোক নিয়ে সাগরে যাই। এক টানেই প্রায় ১০ লাখ টাকার মাছ আসায় আমরা সবাই ভীষণ খুশি।"

স্থানীয় ব্যবসায়ীদের মতে, শীতকালে সাগরে প্রচুর ছুরি মাছ পাওয়া যায়। তবে এবার এক জালে এত বেশি মাছ ধরা পড়ার ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টেকনাফে এক জালেই ধরা পড়ল ১০৯ মণ ‘ছুরি’ মাছ, বিক্রি ৮ লাখ টাকায়

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে একসঙ্গে ধরা পড়েছে প্রায় ১০৯ মণ মাছ। স্থানীয়ভাবে ‘ছুরি মাছ’ হিসেবে পরিচিত এই বিপুল পরিমাণ মাছ ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাটে এসব মাছ নিয়ে কূলে ফেরেন জেলেরা। এদিন সকালেই ২৫ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে জাল ফেলেছিলেন তারা।

মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া প্রতি মণ ৭ হাজার ৫০০ টাকা দরে মাছগুলো কিনে নেন। তিনি জানান, সংগৃহীত এই মাছগুলো পরিষ্কার করে শুঁটকিতে রূপান্তরিত করা হবে। পরবর্তীতে এগুলো চট্টগ্রাম ও ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠানো হবে।

জালের মালিক মৌলভী হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদ্রাসা পরিচালনা করেন। মাদ্রাসার সভার জন্য গরু কিনলেও টাকার সংস্থান নিয়ে চিন্তিত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই এই মাছগুলো ধরা পড়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

জালের মাঝি মো. ইসলাম বলেন, "চলতি মৌসুমে দীর্ঘ দিন ধরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছিলাম না। শনিবার সকালে ২৫ জন লোক নিয়ে সাগরে যাই। এক টানেই প্রায় ১০ লাখ টাকার মাছ আসায় আমরা সবাই ভীষণ খুশি।"

স্থানীয় ব্যবসায়ীদের মতে, শীতকালে সাগরে প্রচুর ছুরি মাছ পাওয়া যায়। তবে এবার এক জালে এত বেশি মাছ ধরা পড়ার ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত