নজর বিডি

আশুলিয়ায় সুয়ারেজ লাইনসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় সুয়ারেজ লাইন (ড্রেনেজ ব্যবস্থা) সংযুক্ত করে টেকসই রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি পশ্চিমপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, বর্তমানে এলাকায় রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলমান থাকলেও এতে কোনো সুয়ারেজ বা ড্রেনেজ ব্যবস্থার সংযোগ রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

তারা আরও জানান, ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তা নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ড্রেনের ব্যবস্থা ছাড়াই রাস্তার কাজ চলতে থাকলে ভবিষ্যতে এলাকাবাসী আরও চরম ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত সুয়ারেজ লাইন সংযুক্ত করে মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় সুয়ারেজ লাইনসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় সুয়ারেজ লাইন (ড্রেনেজ ব্যবস্থা) সংযুক্ত করে টেকসই রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি পশ্চিমপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, বর্তমানে এলাকায় রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলমান থাকলেও এতে কোনো সুয়ারেজ বা ড্রেনেজ ব্যবস্থার সংযোগ রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

তারা আরও জানান, ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তা নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ড্রেনের ব্যবস্থা ছাড়াই রাস্তার কাজ চলতে থাকলে ভবিষ্যতে এলাকাবাসী আরও চরম ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত সুয়ারেজ লাইন সংযুক্ত করে মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত