আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ
নজরবিডি, ফরিদপুর।আখেরি মোনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফের সমাপ্তি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি)।
উরসের শেষ দিনে বিশ্ব শান্তি, মানবকল্যাণ, সমৃদ্ধি এবং অশান্তি ও অনৈতিকতা থেকে মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উরস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ টানা চার দিন ধরে দেশ-বিদেশের লাখো ভক্ত, আশেকান ও জাকেরানে পরিপূর্ণ হয়ে ওঠে। দূরদূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় পুরো এলাকা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
উরস শরীফ চলাকালে খাজা বাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আগত ভক্তদের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেন এবং ধর্মীয় নসিহত প্রদান করেন।
এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও অংশগ্রহণ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন, যা উরস শরীফের সার্বজনীন মানবিক চেতনার প্রতিফলন ঘটায়।

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন