নজর বিডি

দক্ষিণখানে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী

নজরবিডি, ১৫ জানুয়ারী

 তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণখান পশ্চিম থানা শাখা। সম্প্রতি স্থানীয় একটি এলাকায় আয়োজিত সমাজসেবা কর্মসূচির মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন বলেন, "মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতার্তদের সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও নাগরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।"

দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা নায়েবে আমীর মোহাম্মদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিকে এই কনকনে শীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাধারণ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দক্ষিণখানে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ১৫ জানুয়ারী

 তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণখান পশ্চিম থানা শাখা। সম্প্রতি স্থানীয় একটি এলাকায় আয়োজিত সমাজসেবা কর্মসূচির মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন বলেন, "মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতার্তদের সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও নাগরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।"

দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা নায়েবে আমীর মোহাম্মদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিকে এই কনকনে শীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাধারণ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত