নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনে নির্বাচনী আমেজের মধ্যে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে যোগ দেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে যুক্ত হয়।
আব্দুল আজিজ (সভাপতি), আল আমিন (সাধারণ সম্পাদক), শাজাহান মিয়া (সহ-সভাপতি) এবং জুলহাস মিয়া (দপ্তর সম্পাদক)।
নবাগতরা জানান, তারেক রহমানের আদর্শ এবং অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ত্যাগ করেছেন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। তিনি বলেন, "২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ।"
অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, বজলুর রহমান পাঠান এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণায় এই দলবদল রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিএনপি নেতারা মনে করছেন, এই যোগদানের ফলে এলাকায় ধানের শীষের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন