নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

নজরবিডির প্রতিবেদনের পর শ্রীনিবাস কাঠি গ্রামের ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার শুরু

শ্রীনিবাস কাঠি গ্রামের ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার শুরু... গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাস কাঠি গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতুর নাজুক অবস্থার বিষয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নজরবিডি ডট কমে প্রকাশিত প্রতিবেদনের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।   গত ৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবিরের নির্দেশনায় একটি প্রশাসনিক টিম সরেজমিনে সেতুটি পরিদর্শন করে। পরিদর্শনের পর উপজেলা প্রকৌশলী বি.এম. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে অতি দ্রুত সময়ের মধ্যেই সেতুটির সংস্কারকাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুল্যান্সসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রামবাসীরা এ উদ্যোগের জন্য মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নজরবিডির প্রতিবেদনের পর শ্রীনিবাস কাঠি গ্রামের ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার শুরু

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
শ্রীনিবাস কাঠি গ্রামের ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার শুরু... গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাস কাঠি গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতুর নাজুক অবস্থার বিষয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নজরবিডি ডট কমে প্রকাশিত প্রতিবেদনের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।   গত ৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবিরের নির্দেশনায় একটি প্রশাসনিক টিম সরেজমিনে সেতুটি পরিদর্শন করে। পরিদর্শনের পর উপজেলা প্রকৌশলী বি.এম. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে অতি দ্রুত সময়ের মধ্যেই সেতুটির সংস্কারকাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুল্যান্সসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রামবাসীরা এ উদ্যোগের জন্য মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত