নজর বিডি
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

দাউদকান্দিতে বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে যোগাযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার দাউদকান্দিতে খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে গাছবোঝাই ট্রাক আটকে গেছে। এর ফলে দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার খামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০০০ সালের ২১ অক্টোবর নির্মিত এই সেতুটি দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। দাউদকান্দি ও চাঁদপুরের কচুয়া-মতলব দক্ষিণ এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করত। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি জরাজীর্ণ হওয়ায় হালকা যান উঠলেও এটি দুলতে থাকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও অভিমুখী গাছের গুঁড়ি বোঝাই ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে স্টিলের দুটি প্লেট ভেঙে চাকা আটকে যায়। ট্রাকচালক মো. শামীম হোসেন বলেন, "সেতুটি হঠাৎ ভেঙে যাওয়ার সময় আমি ও আমার হেলপার লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পাই। তবে আমাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে।" বর্তমানে ট্রাক থেকে গাছের গুঁড়ি নামিয়ে যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

মারুকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া জানান, ২০২২ সালে সেতুটি সামান্য সংস্কার করা হলেও তা চলাচলের উপযোগী ছিল না। চালকেরা এক প্রকার বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় তিন উপজেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, "অতিরিক্ত ওজনের কারণে ট্রাকটি উঠায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি মেরামত করে আবার চলাচলের উপযোগী করতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে। আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা করছি।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দাউদকান্দিতে বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দিতে খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে গাছবোঝাই ট্রাক আটকে গেছে। এর ফলে দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার খামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০০০ সালের ২১ অক্টোবর নির্মিত এই সেতুটি দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। দাউদকান্দি ও চাঁদপুরের কচুয়া-মতলব দক্ষিণ এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করত। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি জরাজীর্ণ হওয়ায় হালকা যান উঠলেও এটি দুলতে থাকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও অভিমুখী গাছের গুঁড়ি বোঝাই ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে স্টিলের দুটি প্লেট ভেঙে চাকা আটকে যায়। ট্রাকচালক মো. শামীম হোসেন বলেন, "সেতুটি হঠাৎ ভেঙে যাওয়ার সময় আমি ও আমার হেলপার লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পাই। তবে আমাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে।" বর্তমানে ট্রাক থেকে গাছের গুঁড়ি নামিয়ে যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

মারুকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া জানান, ২০২২ সালে সেতুটি সামান্য সংস্কার করা হলেও তা চলাচলের উপযোগী ছিল না। চালকেরা এক প্রকার বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় তিন উপজেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, "অতিরিক্ত ওজনের কারণে ট্রাকটি উঠায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি মেরামত করে আবার চলাচলের উপযোগী করতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে। আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা করছি।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত