অনলাইন ভার্সন
গোপালগঞ্জ ১,২,৩
বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (তারিখ অনুযায়ী) বেলা ১১টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোট ২৮ জন প্রার্থীর হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বিতরণ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
আরোও পড়ুন: গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে গোপালগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত
প্রথমে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৫-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপির মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার নিজ নিজ দলীয় প্রতীক পান।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম ঘোড়া, আশ্রাফুল আলম ফুটবল এবং মো. কাইউম আলী খান কলস প্রতীক বরাদ্দ পান।
পরবর্তীতে গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৬-এর ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়। এখানে বিএনপির কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা এবং গণফোরামের শাহ মফিজ নিজ নিজ দলীয় প্রতীক পান।
আরোও পড়ুন: গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে গোপালগঞ্জে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন, এম. এইচ. খান মঞ্জু হরিণ, মো. সিরাজুল ইসলাম সিরাজ টেবিল ঘড়ি, রনী মোল্লা তালা এবং উৎপল বিশ্বাস ফুটবল প্রতীক বরাদ্দ পান।
সবশেষে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপির এস. এম. জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিন নিজ নিজ দলীয় প্রতীক লাভ করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ফুটবল এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠ প্রস্তুত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লেখক: গণমাধ্যমকর্মী
আপনার মতামত লিখুন