সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ এখন নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে লোকসমাগম আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের হাতে ধানের শীষের প্ল্যাকার্ড এবং মুখে দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রায় দুই দশক পর তারেক রহমানের সিলেটে আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। দুপুর ১২টার দিকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করতে দেখা যায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। জিন্দাবাজার, চৌহাট্টাসহ নগরের বিভিন্ন পয়েন্টে মিছিলের কারণে যান চলাচল সীমিত হয়ে পড়ে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঐতিহাসিক সমাবেশে ৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন