সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আকতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমানকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ জানান, হাসিবুর রহমান অপু ঠাকুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাসিবুর রহমান অপু ঠাকুর ফরিদপুর জেলা এনসিপির শীর্ষ নেতৃত্বে ছিলেন। তার এই অব্যাহতি জেলা রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন