নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বোয়ালিয়া বাজার সংলগ্ন সড়কের বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই

দেখার কেউ নেই...
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কের করুণ অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।   এলাকাবাসীরা জানান, সড়কের বিভিন্ন স্থানে বড় আকারের গর্ত তৈরি হওয়ায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিয়মিতই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগী পরিবহনকারী যানবাহন। বোয়ালিয়া বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, রাস্তার বেহাল অবস্থার প্রভাব পড়েছে বাজারের বেচাকেনায়। ক্রেতাদের যাতায়াত কমে যাওয়ায় তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হচ্ছে। নানা সময় প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।” এলাকাবাসীর দাবি, বোয়ালিয়া বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি অবিলম্বে সংস্কার করা হোক, যাতে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হয় এবং জনসাধারণের দুর্ভোগ কমে আসে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বোয়ালিয়া বাজার সংলগ্ন সড়কের বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
দেখার কেউ নেই...
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কের করুণ অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।   এলাকাবাসীরা জানান, সড়কের বিভিন্ন স্থানে বড় আকারের গর্ত তৈরি হওয়ায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিয়মিতই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগী পরিবহনকারী যানবাহন। বোয়ালিয়া বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, রাস্তার বেহাল অবস্থার প্রভাব পড়েছে বাজারের বেচাকেনায়। ক্রেতাদের যাতায়াত কমে যাওয়ায় তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হচ্ছে। নানা সময় প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।” এলাকাবাসীর দাবি, বোয়ালিয়া বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি অবিলম্বে সংস্কার করা হোক, যাতে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হয় এবং জনসাধারণের দুর্ভোগ কমে আসে।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত