নজর বিডি

লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে সঙ্গ দিয়েছি সবসময়। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। লালমনিরহাট-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শাখার আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ্যাড. আবু তাহের বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দর সহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পৌর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃকর্মী প্রমূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত