২০২৬ খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক বিশাল প্রার্থনা সভা ও সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এই সমাবেশ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি তার বক্তব্যে বলেন:
"একটি গোষ্ঠী ৭১ সালে আমাদের মা-বোনদের ধরে রাজাকার-আলবদরের হাতে তুলে দিয়েছিল, তারা এখন ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছে ভোট চায়। তারা বলে—সবাইকে তো দেখেছেন, আমাদের একবার দেখুন। আমি বলতে চাই, ৭১ সালে আপনাদের দেখা হয়ে গেছে। দেশের মানুষ আপনাদের চিনে ফেলেছে।"
বিশেষ অতিথিদের বক্তব্য খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি বদ্ধপরিকর।
মোহাম্মদ আলী আসগার লবী: বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা-৫ আসন। জয়ন্ত কুমার কুন্ডু: সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ডাঃ প্রদীপ দেবনাথ: হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, খুলনা। বাবু সত্যেন্দ্রনাথ দত্ত: ট্রাস্টি, হিন্দু কল্যাণ ট্রাস্ট। প্রশান্ত কুমার হালদার: সভাপতি, মতুয়া মহাসংঘ, খুলনা।
এছাড়াও হিন্দু কল্যাণ ফ্রন্ট ও সনাতনী ঐক্যজোটের জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সূচি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাতনী ঐক্যজোটের আহ্বায়ক বাবু নিত্যানন্দ মন্ডল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিতোষ কুমার বালা এবং পবিত্র গীতা পাঠ করেন জ্যোতি মন্ডল।
বক্তারা বলেন, ডুমুরিয়া-ফুলতলাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে যে জুলুম হয়েছে, ইনসাফ কায়েমের মাধ্যমে তার অবসান ঘটানো হবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন