খুলনার ডুমুরিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্লা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা আলি আজগর লবী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএমএ-র সাবেক মহাসচিব ডাঃ গাজী আব্দুল হক।
সভায় তৃণমূলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় দলীয় কার্যক্রম ও নির্বাচনী কৌশল নিয়ে আরও বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শেখ মোয়াজ্জেম হোসেন ও সাবেক নেতা ওমর আকুঞ্জি। শিক্ষক অশিত কুমার রায় ও কলেজ শিক্ষক আবুল হালিম ঢালী। ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আব্দুল করিম (ধামালিয়া), আবুল খায়ের (রঘুনাথপুর), আব্দুর রউফ বিশ্বাস (রুদাঘরা)। কেন্দ্রীয় নেতা মোঃ আশ্বাব সরদার ও খর্নিয়া ইউনিয়নের সাবেক সভাপতি সরদার আব্দুল করিম। অ্যাডভোকেট মমিনুর রহমান নয়ন, ডাঃ অনুপ কুমার বিশ্বাস ও মোঃ শাহজাহান জমাদার। কৃষক নেতা মোঃ আতিয়ার রহমান, শেখ মতিয়ার রহমান এবং সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। সাংবাদিক ও বিএনপি নেতা শেখ মাহতাব হোসেন, রুহুল আমিন, শেখ আতাউর রহমান ও এফ এম শাহজাহান।
বক্তারা অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন ও নিষেধ করছে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান এবং সকল ধর্মের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত স্থায়ী নেতৃবৃন্দ বলেন, "তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত হতে হবে।"
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. আব্দুর রাজ্জাক ও আক্তার হোসেন খান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন