নজর বিডি

মুকসুদপুরে জামায়াত আমিরের বিশাল পথসভা

মুকসুদপুরে জামায়াত আমিরের বিশাল পথসভা
গোপালগঞ্জ–১ আসনের প্রার্থীর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিলেন ডা. শফিকুর রহমান....
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬ যশোর ও খুলনায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণা শেষে বাগেরহাটে সর্বশেষ নির্বাচনসভা সম্পন্ন করে ফেরার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটে আয়োজিত নির্বাচনী পথসভা সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়। সেখান থেকে ফেরার পথে রাত আনুমানিক ৯টায় মুকসুদপুর কলেজ মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মওলানা আব্দুল হামিদ সাহেবের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। [caption id="attachment_21010" align="aligncenter" width="291"] ছবি: নজরবিডি ডট কম[/caption] বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ করেন। পথসভায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর—এই চার জেলার নির্বাচনী প্ররোচনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ডক্টর বদর উদ্দিনসহ দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন। পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে জামায়াত আমিরের বিশাল পথসভা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত