নজর বিডি

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

আমরা ইতিপূর্বেও কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখবো।

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, "আমরা গতানুগতিক ধারার রাজনীতিকদের মতো নই যারা কথা দিয়ে কথা রাখে না।

আমরা ইতিপূর্বেও প্রমাণ করেছি, আমরা রক্ত দিয়ে হলেও জনগণের কাছে দেওয়া আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও সেই ধারা অব্যাহত থাকবে।"

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে এক নির্বাচনী পথযাত্রা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আসিফ মাহমুদ আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, এবার ব্যালটে দুটি ভোট হবে। একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। আপনি যদি শেখ হাসিনার মতো ভবিষ্যৎ স্বৈরাচারমুক্ত বাংলাদেশ চান, তবে গণভোটে 'হ্যাঁ' ভোট দিন। ঘুষ ও স্বজনপ্রীতিমুক্ত চাকরি, ব্যাংকের টাকার নিরাপত্তা এবং আদালতে ন্যায়বিচার নিশ্চিত করতে 'হ্যাঁ' ভোটের কোনো বিকল্প নেই।"

একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "কিছু নেতা আমাদের মা-বোনদের বিবস্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। যারা নারী নিরাপত্তার জন্য হুমকি, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় জোট তাদের কালো হাত গুঁড়িয়ে দেবে। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হলে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।"

জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দল মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান। জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত