নজর বিডি

পাঁচবিবিতে জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাইদের ব্যাপক গণসংযোগ

দেশের মানুষ আজ পরিবর্তন চায়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্ত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লার বিকল্প নেই.... মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিনিধি, জয়পুরহাট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান সাইদ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি আওলাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা আমীর মাওলানা সুজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, আওলাই ইউনিয়নের আমীর নূর হোসেন আকন্দ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ফজলুর রহমান সাইদ বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্ত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লার বিকল্প নেই। জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি আজীবন কাজ করতে চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাঁচবিবিতে জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাইদের ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
দেশের মানুষ আজ পরিবর্তন চায়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্ত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লার বিকল্প নেই.... মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিনিধি, জয়পুরহাট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান সাইদ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি আওলাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা আমীর মাওলানা সুজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, আওলাই ইউনিয়নের আমীর নূর হোসেন আকন্দ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ফজলুর রহমান সাইদ বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্ত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লার বিকল্প নেই। জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি আজীবন কাজ করতে চাই।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত