নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

আশুলিয়ায় গাছের ডালে ভবন নির্মাণে বাধা, সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় শারমিন গ্রুপের মালিকানাধীন একটি কারখানার গাছের ডালপালার কারণে নিজের জমিতে ভবন নির্মাণ করতে পারছেন না এক ব্যবসায়ী। বিষয়টি সমাধানে সরকারি দপ্তরে বারবার ধরণা দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। উল্টো সরকারি কর্মকর্তাদের টেবিল টু টেবিল ঘোরাঘুরিতে হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মার্কেট মালিক সমীর কুমার নাগ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত সাগর সুপার মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সমীর কুমার নাগ বলেন, নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ‘সাগর সুপার মার্কেট’ নামে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। বর্তমানে ভবনটির দোতলার নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু পাশের শারমিন গ্রুপের কারখানার ভেতরে থাকা কয়েকটি বড় মেহগনি গাছের ডালপালা তার মার্কেটের সীমানা প্রাচীর অতিক্রম করে ছাদ ও পিলারের ওপর চলে আসায় নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে এবং ভবনের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার শারমিন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ জানালেও কোনো সমাধান পাননি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, অবিলম্বে গাছের ডালপালা অপসারণ করে তাকে তার নিজস্ব জমিতে নিরাপদভাবে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হোক। একই সঙ্গে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় গাছের ডালে ভবন নির্মাণে বাধা, সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় শারমিন গ্রুপের মালিকানাধীন একটি কারখানার গাছের ডালপালার কারণে নিজের জমিতে ভবন নির্মাণ করতে পারছেন না এক ব্যবসায়ী। বিষয়টি সমাধানে সরকারি দপ্তরে বারবার ধরণা দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। উল্টো সরকারি কর্মকর্তাদের টেবিল টু টেবিল ঘোরাঘুরিতে হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মার্কেট মালিক সমীর কুমার নাগ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত সাগর সুপার মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সমীর কুমার নাগ বলেন, নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ‘সাগর সুপার মার্কেট’ নামে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। বর্তমানে ভবনটির দোতলার নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু পাশের শারমিন গ্রুপের কারখানার ভেতরে থাকা কয়েকটি বড় মেহগনি গাছের ডালপালা তার মার্কেটের সীমানা প্রাচীর অতিক্রম করে ছাদ ও পিলারের ওপর চলে আসায় নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে এবং ভবনের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার শারমিন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ জানালেও কোনো সমাধান পাননি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, অবিলম্বে গাছের ডালপালা অপসারণ করে তাকে তার নিজস্ব জমিতে নিরাপদভাবে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হোক। একই সঙ্গে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত