রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে আমেনা বেগম (৩২) ও তার আট বছর বয়সী মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ....
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত ১৯ জানুয়ারি সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য মাত্র ১০ দিনের মাথায় উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী হোসেন (২৮) নামে এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে নিহত আমেনা বেগম (৩২) তার মোবাইল ফোনে উচ্চ শব্দে ভিডিও দেখছিলেন। পাশের কক্ষের ভাড়াটিয়া আলী হোসেন শব্দের তীব্রতা কমাতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন একটি কাঠের ডাসা দিয়ে আমেনার মাথায় আঘাত করেন। এসময় আট বছর বয়সী মেয়ে মরিয়ম তার মাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক তাকেও পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক ছিলেন। বাড়ির মালিকের কাছে তার সঠিক পরিচয় না থাকায় তদন্তে কিছুটা বেগ পেতে হয়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে আসামি মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপন করে আছেন।
বুধবার রাত পৌনে ১০টার দিকে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের ডাসাটিও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী হোসেন একজন নিয়মিত মাদকসেবী এবং ভবঘুরে স্বভাবের ব্যক্তি। তিনি মুন্সীগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন বাগান এবং স্কুলের বারান্দায় রাত কাটিয়ে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন।
গত ১৯ জানুয়ারি দক্ষিণ রাজানগর এলাকার একটি ভাড়া বাসা থেকে আমেনা বেগম ও তার মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমেনার মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন