অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করা, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার ও জনমনে আস্থা ফেরাতে সেনাবাহিনীর বিশেষ ‘ফুট প্যাট্রোল’ বা পায়ে হেঁটে টহল পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বরত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন। রাজধানীর রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই ফুট প্যাট্রোল পরিচালনা করা হয়। বিশেষ করে অত্যন্ত সংবেদনশীল এলাকা এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর আশপাশে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সেনাবাহিনীর এই উদ্যোগের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা। সাধারণ ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং এলাকায় একটি শান্তিপূর্ণ ও আস্থার পরিবেশ বজায় থাকে, তা নিশ্চিত করতেই এই টহল জোরদার করা হয়েছে।
টহল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সেনাবাহিনীর এই উপস্থিতিতে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেক এলাকাবাসী জানান, সেনাসদস্যদের টহলের ফলে তারা নিজেদের নিরাপদ অনুভব করছেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।
৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ওই কর্মকর্তা আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন পর্যন্ত দিন ও রাতে সেনাবাহিনীর এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অবৈধ ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী কঠোর ভূমিকা পালন করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন