নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ডুমুরিয়ায় ফুটপাত ও সড়ক দখলে চরম জনদুর্ভোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে অবৈধ দখলের কারণে...

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া বাজারের চিত্র এখন এমনই যে, সেখানে শুধু ফুটপাত নয়, বরং দখল হয়ে গেছে মূল সড়কেরও একাংশ। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে অবৈধ দখলের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয় থেকে কলেজ ও হাসপাতাল পর্যন্ত সড়কের পাশের ফুটপাতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। বিশেষ করে ভাঙারি ব্যবসায়ীরা ফুটপাত দখল করে মালামাল স্তূপ করে রেখেছেন। কালিবাড়ি মাঝের মোড়সহ বাজারের ভেতরের সরু রাস্তাগুলোতেও ফুটপাত ছাপিয়ে মূল সড়কে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। ফল মার্কেট থেকে দুধ বাজার, মাছ পট্টি এবং ট্রলার ঘাট যাওয়ার ব্যস্ততম পথটি এখন স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীদের দখলে।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে। স্থানীয় পথচারী আব্দুর রহমান আক্ষেপ করে বলেন, "মানুষের হাঁটার জন্য এখন আর কোনো জায়গা নেই। দুই মিনিটের রাস্তা পার হতে ২০ মিনিট সময় লাগছে।" সচেতন মহলের অভিযোগ, কোনো প্রাইভেটকার বাজারে ঢুকলেই স্থায়ী যানজট তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, কিছু প্রভাবশালী দোকানদার তাদের দোকানের সামনের ফুটপাত হকারদের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। বাজার কমিটিকে বারবার জানানো সত্ত্বেও তারা মাসিক চাঁদা নিতে ব্যস্ত থাকায় কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন না। ফলে স্থায়ী ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ প্রসঙ্গে ডুমুরিয়ার নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমিন জানান, ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে জন্য তাদের বিকল্প নির্দিষ্ট জায়গার বিষয়েও ভাবা উচিত।

ডুমুরিয়া বাজারের সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীরা অবিলম্বে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে যাতায়াতের পথ সুগম করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ফুটপাত ও সড়ক দখলে চরম জনদুর্ভোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত