নজর বিডি
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কালিয়াকৈরে ছুটির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

 জেলা প্রতিনিধি, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার এই অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত 'ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড' কারখানার শ্রমিকদের গত এক বছরের অর্জিত ছুটির টাকা চলতি বছরের শুরুতে পরিশোধ করার কথা ছিল। তবে একাধিকবার আবেদনের পরেও কর্তৃপক্ষ সেই পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা শুরু করে। এক পর্যায়ে পাওনা আদায়ের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক থেকে সরে যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পাওনা টাকা সংক্রান্ত জটিলতায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কালিয়াকৈরে ছুটির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

 জেলা প্রতিনিধি, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার এই অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত 'ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড' কারখানার শ্রমিকদের গত এক বছরের অর্জিত ছুটির টাকা চলতি বছরের শুরুতে পরিশোধ করার কথা ছিল। তবে একাধিকবার আবেদনের পরেও কর্তৃপক্ষ সেই পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা শুরু করে। এক পর্যায়ে পাওনা আদায়ের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক থেকে সরে যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পাওনা টাকা সংক্রান্ত জটিলতায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত