দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বিশাল রাজনৈতিক শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
২ ফেব্রুয়ারি (সোমবার) খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভাকে ঘিরে দলটির পরিকল্পনা।
খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার টার্গেট নিয়েছে বিএনপি। একে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।
সমাবেশ সুশৃঙ্খলভাবে সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, প্রচার ও মিডিয়াসহ মোট ৬টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে।
সমাবেশের জন্য ঢাকা থেকে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হচ্ছে। নগরী ও জেলাজুড়ে চলছে ব্যাপক মাইকিং এবং প্রচারণা।
[caption id="attachment_21397" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি ডট কম[/caption]
মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিশাল প্রস্তুতির সিদ্ধান্ত হয়। বৈঠকে নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এবং আলি আসগর লবিসহ শীর্ষ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ২২ বছর পর তার ফিরে আসাকে নেতাকর্মীরা কেবল একটি সমাবেশ নয়, বরং 'আবেগের বিস্ফোরণ' এবং 'ইতিহাসের পুনরাবৃত্তি' হিসেবে দেখছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, এই সফর আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য নতুন প্রেরণার উৎস এবং ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন