পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত বন্দেগি, সালাত ও জিকিরসহ নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করে থাকেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।
পবিত্র শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শবে বরাত উদযাপিত হবে। এই উপলক্ষে র্যাব সদস্যদের ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শবে বরাতের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি পর্যন্ত র্যাব সারাদেশে মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নজরদারি থাকবে।
যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বা রাষ্ট্রবিরোধী গুজব এবং অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং সেল অনলাইনে কঠোর নজরদারি চালাচ্ছে।
র্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
র্যাবের পরিচালক জানান, কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমে (০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন