এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং আকাশপথে ড্রোন নজরদারি থাকবে। পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা সরবরাহ করা হচ্ছে।
কেউ বিশৃঙ্খলা করলে তার ছবি ও ভিডিও রেকর্ড থেকে যাবে। অপরাধী সঙ্গে সঙ্গে ধরা না পড়লেও পরবর্তী সময়ে ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হবে।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ সকল বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত এই সভা শেষে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালো ও প্রশংসনীয়। তারা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমাদের বিশ্বাস।”
নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, এবার সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও সাংবাদিকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।
ফলাফল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রার্থীরা মোবাইলের মাধ্যমেই দ্রুত ফলাফল পেয়ে যান। সরকারিভাবেও ফলাফল প্রস্তুত হওয়ামাত্রই তা ঘোষণা করে দেওয়া হবে। ঝিনাইগাতির সাম্প্রতিক সহিংসতা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, ডিআইজি মো. আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন