নজর বিডি

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ চলছে: এনসিপি

সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসি ভূমিকা না রেখে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।

পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদমাধ্যমের উচ্চপদস্থ পদগুলো একটি দলের দখলে চলে গেছে এবং মিডিয়া নগ্নভাবে একটি পক্ষকে সমর্থন দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষিঋণ মওকুফের ঘোষণার পরপরই বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণগ্রহীতাদের তথ্য চাওয়ার ঘটনাকে ‘নির্বাচনী আচরণবিধির পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়।

মনিরা শারমিন জানান, এনসিপি এবং ১১ দলীয় জোট পরিস্থিতি অত্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছে। 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' করে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ চলছে: এনসিপি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসি ভূমিকা না রেখে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।

পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদমাধ্যমের উচ্চপদস্থ পদগুলো একটি দলের দখলে চলে গেছে এবং মিডিয়া নগ্নভাবে একটি পক্ষকে সমর্থন দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষিঋণ মওকুফের ঘোষণার পরপরই বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণগ্রহীতাদের তথ্য চাওয়ার ঘটনাকে ‘নির্বাচনী আচরণবিধির পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়।

মনিরা শারমিন জানান, এনসিপি এবং ১১ দলীয় জোট পরিস্থিতি অত্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছে। 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' করে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত