নজর বিডি

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ রেখে যাবো: অর্থ উপদেষ্টা

বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবো বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান বর্তমান সরকারই করে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বর্তমান অন্তর্বর্তী সরকার রেখে যাবে। সুপারিশগুলো গভীরভাবে পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে যাবে সরকার। বাজেটে পর্যায়ক্রমে (Phase-wise) এই বেতন কাঠামো বাস্তবায়নের সংস্থান রাখা হচ্ছে। এটি অত্যন্ত ভালো একটি রিপোর্ট হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, পরবর্তী সরকারের জন্য তিনি সুপারিশ ও অর্থের নিশ্চয়তা রেখে যাচ্ছেন।

এখনই প্রজ্ঞাপন জারি না করার কারণ হিসেবে সালেহউদ্দিন আহমেদ বলেন, "গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে।" তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই প্রক্রিয়া সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সব ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ রেখে যাবো: অর্থ উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবো বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান বর্তমান সরকারই করে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বর্তমান অন্তর্বর্তী সরকার রেখে যাবে। সুপারিশগুলো গভীরভাবে পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে যাবে সরকার। বাজেটে পর্যায়ক্রমে (Phase-wise) এই বেতন কাঠামো বাস্তবায়নের সংস্থান রাখা হচ্ছে। এটি অত্যন্ত ভালো একটি রিপোর্ট হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, পরবর্তী সরকারের জন্য তিনি সুপারিশ ও অর্থের নিশ্চয়তা রেখে যাচ্ছেন।

এখনই প্রজ্ঞাপন জারি না করার কারণ হিসেবে সালেহউদ্দিন আহমেদ বলেন, "গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে।" তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই প্রক্রিয়া সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সব ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত