নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে অনিয়ম ও লোভের বশবর্তী হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন....

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ব্যক্তি, দল বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত হওয়া যাবে না। সততা ও পেশাদারিত্বই হবে এই নির্বাচনের মূল শক্তি।" তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন,  প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রকার অর্থ, উপহার বা আহার গ্রহণ করা যাবে না। নীতি বিবর্জিত কাজ বা দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্রের রাস্তা সুগম রাখা এবং ব্যালট বাক্সসহ সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[caption id="attachment_21564" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা জানান, এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাহিনী ভিত্তিক সদস্য সংখ্যা হলো: সেনাবাহিনী: ১,০০,০০০ জন পুলিশ: ১,৪৯,৪৪৩ জন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: ৫,৭৬,৩১৪ জন, বিজিবি: ৩৭,৪৫৩ জন, র‍্যাব: ৭,৭০০ জন

এছাড়া নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও নির্বাচনী দায়িত্বে থাকবেন।

উপদেষ্টা বলেন, "দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী সহিংসতা এবার তুলনামূলক অনেক কম। নির্বাচনের পরিবেশ চমৎকার রয়েছে।"

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। এই অর্জন ধরে রাখতে একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনে অনিয়ম ও লোভের বশবর্তী হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত