রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠের ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন জসিম। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দিনভর কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের ভুট্টাক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসিমের মরদেহ শনাক্ত করে এবং উদ্ধার কাজ শুরু করে।
নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির জানান, উদ্ধারকৃত মরদেহের গলায় ফাঁসের স্পষ্ট চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখা গেছে। স্থানীয়দের ধারণা, জসিমকে পিটিয়ে এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতকরা নির্জন ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন