লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অমান্য করে গণভোজের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হাজিরপাড়া ইউনিয়নে গণসংযোগ করার কথা রয়েছে। এই উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ওই এলাকার বিএনপি কর্মী মো. শহীদ কাজী কালেয়েতপুর গ্রামে তিন শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ঘটনাস্থলে পৌঁছান এবং বিশাল আয়োজনের সত্যতা পান। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের আগে কোনো প্রার্থীর পক্ষে এ ধরনের ভোজ বা আপ্যায়নের আয়োজন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্বাচন আইন লঙ্ঘনের দায়ে আয়োজক বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি এ ধরনের আয়োজন থেকে বিরত থাকতে সর্তক করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ সাংবাদিকদের বলেন, "নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে জনসমাবেশ বা প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বড় ভোজের আয়োজন করা দণ্ডনীয় অপরাধ। তিন শতাধিক লোকের আয়োজনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই এবং ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে জরিমানা করা হয়েছে।"
নির্বাচন সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে জেলাজুড়ে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন