“আমি মুকসুদপুর উপজেলায় যোগদানের পর থেকে লক্ষ্য করেছি, ই-মিউটেশন সাইটে আমাদের অবস্থান সবসময় গোপালগঞ্জ জেলার ৪ বা ৫ নম্বরে ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবার গতি বাড়ানো, ফাইল জট কমানো এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেই। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং আমার উপজেলা ভূমি পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা জেলার মধ্যে ১ম অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন,
“এই অর্জন ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি উপজেলাবাসীর কাছে ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এসি ল্যান্ড জানান, তিনি এর আগেও দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকালে ই-মিউটেশন কার্যক্রমে জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছেন।
“ভোলার তজুমদ্দিন উপজেলা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে পুরো বাংলাদেশের মধ্যে ই-মিউটেশন সাইটে ১ম অবস্থানে ছিলাম। সেই অভিজ্ঞতা মুকসুদপুরে কাজে লাগাতে পেরেছি,”
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে এক দিনের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা, এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে না। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন