নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ডুমুরিয়া, ফুলতলা খুলনা ৫আসনে জমজমাট নির্বাচনী মাঠ

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত এই আসনে হবে। জেলার তিনটি আসনের মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খুলনা-৫ আসনটি ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা নিয়ে গঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে খুলনা-৫ আসনে হেভিওয়েট প্রার্থীদের লড়াই ও ভোটারদের উন্নয়ন কেন্দ্রিক প্রত্যাশা মিলিয়ে মাঠের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে।

২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০২,৭৯৮ জন। এর মধ্যে ডুমুরিয়া উপজেলাতেই রয়েছেন প্রায় ৩ লক্ষ ৩ হাজার ভোটার। লিঙ্গভেদে ভোটারদের অবস্থান নিচে দেওয়া হলো:

ভোটার ধরণ সংখ্যা
পুরুষ ভোটার ১,৯৯,৩৫৪ জন
নারী ভোটার ২,০৩,৪৪৩ জন
হিজড়া ভোটার ০১ জন

এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই সীমাবদ্ধ থাকছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

মোহাম্মদ আলী আসগর লবী (বিএনপি): দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো তিনি সরাসরি শুনেছেন। নির্বাচিত হলে তিনি জলাবদ্ধতা নিরসন এবং এলাকার সার্বিক উন্নয়নে আমূল পরিবর্তন আনবেন। বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামী): তিনি সদর হাসপাতাল আধুনিকায়ন, কোল্ড স্টোরেজ স্থাপন এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন। একই দিনে 'গণভোট' ও 'সংসদ নির্বাচন' হওয়ায় তিনি ভোটারদের 'হ্যাঁ' ভোটে অংশ নেওয়ার পাশাপাশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার (সিপিবি) এবং শামীম আরা পারভীন ইয়াসমিন (জাতীয় পার্টি) প্রচারণায় থাকলেও মূল আলোচনায় রয়েছেন লবী ও পরওয়ার।

ডুমুরিয়া ও ফুলতলার সাধারণ ভোটারদের সাথে কথা বলে কিছু মৌলিক চাহিদার কথা জানা গেছে:জলাবদ্ধতা নিরসন: ডুমুরিয়া-ফুলতলা এলাকার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা দূরীকরণে টেকসই সমাধান। পৌরসভা বাস্তবায়ন: ডুমুরিয়া উপজেলাকে পৌরসভায় রূপান্তর।অবকাঠামো উন্নয়ন: টেকসই সড়ক যোগাযোগ, খাল-নদী খনন এবং আধুনিক রেলস্টেশন নির্মাণ। কর্মসংস্থান: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন এবং বেকার যুবক-নারীদের প্রশিক্ষণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিজ সাবিতা সরকার জানান, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্র দখল, জালভোট বা ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়া, ফুলতলা খুলনা ৫আসনে জমজমাট নির্বাচনী মাঠ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত