নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর তালাইমারীর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে নগরীর তালাইমারী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছিল।

বিকেলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তালাইমারী মোড়ে জড়ো হন এবং সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে নগরীর গুরুত্বপূর্ণ এই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ যানবাহনগুলোকে বিকল্প সড়ক দিয়ে চলাচলের নির্দেশনা দিচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাকে তারা 'ন্যাক্কারজনক' বলে অভিহিত করেছেন।

এর আগে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন রাকসু নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালাইমারী মোড়ের সমাবেশে যোগ দেয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেওয়ার সময় পুলিশের অভিযানে ইনকিলাব মঞ্চের জাবের এবং রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভ শুরু হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজশাহীতে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত