নজর বিডি

মুকসুদপুরে নির্বাচনী বিধি লঙ্ঘনে ৬ হাজার টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুকসুদপুরে কঠোর নজরদারি: মোবাইল কোর্টে আচরণ বিধি লঙ্ঘনে ৬ হাজার টাকা জরিমানা, ২টি বাল্যবিবাহ প্রতিরোধ
মো: নিয়ামুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।   শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এই মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীর মোট ৩ জন সমর্থকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। যেখানে আচরণবিধির ১৭(৩) এ বলা হয়েছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ৬০ ডেসিমেলের বেশি শব্দে প্রচার করা যাবে না,কিন্তু তারা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৭(৩) বিধি ভঙ্গ করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত নজরবিডিকে জানান, উক্ত অপরাধের দায়ে মোবাইল কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিমালার ২৭(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এ সময় তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয় এবং সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। [caption id="attachment_21659" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] এদিকে, পৃথক দুটি স্থানে আয়োজনের প্রস্তুতি চলাকালে ০২টি বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে বাল্যবিবাহ দুটি সফলভাবে বন্ধ করা হয়। [caption id="attachment_21655" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption]   প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য সামাজিক অপরাধ হওয়ায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুকসুদপুর উপজেলায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত, মাঠপর্যায়ের তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে নির্বাচনী বিধি লঙ্ঘনে ৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত