নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ, আহত ১

প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

জেলা প্রতিনিধি,  কুষ্টিয়া।

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার দৌলতপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রহমত আলী (১৪) ও সাহাবী (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা দুজনেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের সাথে থাকা বন্ধু সাইফ আলী (১৪) বর্তমানে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু সকালে একটি পালসার মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে গিয়েছিল। ফেরার পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত সাইফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ, আহত ১

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

জেলা প্রতিনিধি,  কুষ্টিয়া।

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার দৌলতপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রহমত আলী (১৪) ও সাহাবী (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা দুজনেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের সাথে থাকা বন্ধু সাইফ আলী (১৪) বর্তমানে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু সকালে একটি পালসার মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে গিয়েছিল। ফেরার পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত সাইফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত