নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

কুষ্টিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। [caption id="attachment_21744" align="aligncenter" width="300"] জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন[/caption] শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া জেলা স্কুল অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। [caption id="attachment_21745" align="aligncenter" width="300"] পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।[/caption] অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তাদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

স্পেশাল প্রতিবেদন/ছিরু/০৭২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুষ্টিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত