নজর বিডি

মুকসুদপুরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের পক্ষে ফুটবল প্রতীকের র‍্যালি অনুষ্ঠিত

গোপালগঞ্জ - ০১

স্টাফ রিপোর্টার - সুমাইয়া নূর প্রভা 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের সমর্থনে মুকসুদপুর উপজেলায় ফুটবল প্রতীকের একটি শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।   রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) ইব্রাহিম খলিল বাহার মিয়ার নেতৃত্বে র‍্যালিটি গোপীনাথপুর তিন রাস্তার মোড় থেকে যাত্রা শুরু করে। এরপর র‍্যালিটি মুকসুদপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজ মোড়ে এসে শেষ হয়। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় র‍্যালিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। র‍্যালি শেষে কলেজ মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রার্থী আশরাফুল আলম শিমুলের ছেলে খাইরুল আলম সায়াদ ও তাঁর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ। খাইরুল আলম সায়াদ তাঁর বক্তব্যে বলেন, “আপনারা জানেন, আমার বাবাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থন দিয়েই আপনারাই আমার বাবাকে মুক্ত করে আনবেন, ইনশাআল্লাহ। এই ভালোবাসা আজীবন অটুট থাকবে।” [caption id="attachment_21783" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] সমাবেশে ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, “আমরা কোনো ধরনের শোডাউনে যাইনি। নির্বাচনী আচরণবিধি মেনে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে র‍্যালি করেছি। অতীতেও সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কাছেও আমাদের সম্পর্কে ইতিবাচক ধারণা ছিল। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণ প্রচারণা চালানো হবে।” [caption id="attachment_21784" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আশরাফুল আলম শিমুলকে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। র‍্যালি ও সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  

স্পেশাল প্রতিবেদন / সুমাইয়া /০৮২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের পক্ষে ফুটবল প্রতীকের র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত