নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় পৌঁছেছে ১৮ লাখের বেশি ব্যালট পেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ব্যবহারের উদ্দেশ্যে ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে।

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান নিশ্চিত করেছেন যে, নির্বাচনে ব্যবহারের জন্য ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। এর আগেই গণভোটের ব্যালট পেপার জেলাটিতে পৌঁছে বিশেষ নিরাপত্তায় সংরক্ষিত রয়েছে।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার ব্যালট পেপারগুলো সাতক্ষীরায় আসার পর রোববার কড়া নিরাপত্তায় সাতটি উপজেলার স্ব-স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নজরদারিতে এগুলো সংরক্ষণ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান ব্যালট পেপার সংরক্ষণ থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়।"

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে ভোটের মূল চিত্র নিম্নরূপ:

বিষয় পরিসংখ্যান
মোট ভোটার ১৮,৩২,৫৮৯ জন
পুরুষ ভোটার ৯,১৭,৭৩৯ জন
মহিলা ভোটার ৯,১৪,৮২৭ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন
তরুণ ভোটার (১৮-৩৫ বছর) ৬,২৮,৬০৯ জন
নতুন ভোটার ৬৭,২৩৩ জন
মোট ভোটকেন্দ্র ৬০৯টি
মোট ভোট কক্ষ ৩,৩৭২টি

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রশাসন আশা করছে, এই ব্যাপক প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাতক্ষীরায় পৌঁছেছে ১৮ লাখের বেশি ব্যালট পেপার

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত