নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দল-মত নির্বিশেষে সবার ‘জিম্মাদার’ হয়ে থাকতে চাই: আলী আসগর লবি

বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, “আমি আপনাদের শাসক হতে চাই না, সবার সেবক হতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসেবে থাকতে চাই ইনশাআল্লাহ।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি করতে হলে ভালোভাবে চলতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান এই দলে নেই। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। মৎস্য চাষিরা যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াসহ ডুমুরিয়া-ফুলতলার সকল খাতের উন্নয়নের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আলী আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দল-মত নির্বিশেষে সবার ‘জিম্মাদার’ হয়ে থাকতে চাই: আলী আসগর লবি

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, “আমি আপনাদের শাসক হতে চাই না, সবার সেবক হতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসেবে থাকতে চাই ইনশাআল্লাহ।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি করতে হলে ভালোভাবে চলতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান এই দলে নেই। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। মৎস্য চাষিরা যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াসহ ডুমুরিয়া-ফুলতলার সকল খাতের উন্নয়নের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আলী আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত