রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে নিরব (৩৭) এবং মো. রেজাউল করিম (৩৪)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজমপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট পরিচালনাকালে যৌথ বাহিনী গোপন সংবাদ পায় যে, একদল অপরাধী র্যাবের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি ডামি পিস্তল, একটি ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, ৪টি র্যাবের জ্যাকেট, দুটি র্যাবের ভুয়া আইডি কার্ড, রিফ্লেক্টিং জ্যাকেট, হাতুড়ি এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জালাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি এবং মিজানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন