বুধবার ভোর সোয়া ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে একটি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়
উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে লাগা এই আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সোয়া ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে একটি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান আগুনে অন্তত পাঁচটি দোকান এবং সেগুলোর ভেতরের সব মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ভোরে দোকানগুলো বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন