একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (উত্তরা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই উত্তরার দক্ষিণখানে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
দক্ষিণখানের এস এম মোজাম্মেল হক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গিয়াস মালিক জানান, "সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রয়েছে। পরিবেশ অত্যন্ত শান্ত এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া ভোটারদের সহায়তা করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করে যাচ্ছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন