ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে দেখা দিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে....
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।
ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই কেন্দ্রে উত্তেজনার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে সাধারণ ভোটার ও এজেন্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মফিজুল ইসলাম নামে এক এজেন্ট অভিযোগ করে বলেন, "সকাল থেকেই এই কেন্দ্রে প্রভাব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। কেন্দ্রের ভেতরে নির্দিষ্ট একটি দলের অতিরিক্ত চারজন এজেন্ট অবস্থান করলেও প্রিজাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। পরে প্রতিবাদ জানালে তাদের বের করে দেওয়া হয়।" তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ১০০ গজের ভেতরে নিয়মবহির্ভূতভাবে বুথ স্থাপন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ। তিনি বলেন, "এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি সার্বক্ষণিক মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি বর্তমানে অনেক ভালো এবং অভিযোগগুলো ভিত্তিহীন।"
পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করার পর বর্তমানে কেন্দ্রটিতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ ভোটাররা ভোট দিচ্ছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন