নজর বিডি

"সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল অবশ্যই মেনে নেব": তারেক রহমান

সারা দেশের ভোটের খবর কেমন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনও সারা দেশের খবর পাইনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে যেকোনো ফলাফল অবশ্যই মেনে নেবে তার দল।

তিনি বলেন, “আমরা ৯১, ৯৬ ও ২০০১ সালেও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। এবারও যদি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন বিতর্কহীন হয়, তবে ফলাফল কেন মেনে নেব না?”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, তিনি সকাল থেকে ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। তার মতে, গত এক দশকেরও বেশি সময় পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে তিনি অভিযোগ করেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে বিপুল সংখ্যায় কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ, একটি সুন্দর দেশ পরিচালনার জন্য যত আসন প্রয়োজন, জনগণ আমাদের ততটুকুই দেবে।” নির্বাচনে জয়ী হলে এককভাবে নয়, বরং আন্দোলনের শরিকদের নিয়ে একটি ‘জাতীয় সরকার’ গঠনের মাধ্যমে দেশ পরিচালনার ইঙ্গিতও দেন তিনি।

ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণ যত দ্রুত সম্ভব ভোটের ফল জানতে চায় এবং নির্বাচন কমিশনের উচিত স্বচ্ছতার সাথে সেই প্রত্যাশা পূরণ করা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

"সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল অবশ্যই মেনে নেব": তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সারা দেশের ভোটের খবর কেমন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনও সারা দেশের খবর পাইনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে যেকোনো ফলাফল অবশ্যই মেনে নেবে তার দল।

তিনি বলেন, “আমরা ৯১, ৯৬ ও ২০০১ সালেও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। এবারও যদি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন বিতর্কহীন হয়, তবে ফলাফল কেন মেনে নেব না?”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, তিনি সকাল থেকে ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। তার মতে, গত এক দশকেরও বেশি সময় পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে তিনি অভিযোগ করেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে বিপুল সংখ্যায় কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ, একটি সুন্দর দেশ পরিচালনার জন্য যত আসন প্রয়োজন, জনগণ আমাদের ততটুকুই দেবে।” নির্বাচনে জয়ী হলে এককভাবে নয়, বরং আন্দোলনের শরিকদের নিয়ে একটি ‘জাতীয় সরকার’ গঠনের মাধ্যমে দেশ পরিচালনার ইঙ্গিতও দেন তিনি।

ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণ যত দ্রুত সম্ভব ভোটের ফল জানতে চায় এবং নির্বাচন কমিশনের উচিত স্বচ্ছতার সাথে সেই প্রত্যাশা পূরণ করা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত