নজর বিডি

ঢাকা-১৩: ১২ কেন্দ্রের ফলাফলে মামুনুল-ববি হাড্ডাহাডি লড়াই

ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৭৩৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন রিকশা প্রতীকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) আসনের প্রাথমিক ফলাফলে চরম উত্তেজনা বিরাজ করছে।

এখন পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ-এর মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।

প্রাথমিক ফলাফল চিত্র (১২ কেন্দ্র): মাওলানা মামুনুল হক (রিকশা): ৭,৩৭১ ভোট। ববি হাজ্জাজ (ধানের শীষ): ৭,৩৬৮ ভোট

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশজুড়ে ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ভোটাররা একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনগণভোটে অংশ নেন। নির্বাচন কমিশন সচিবের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট ২,০২৯ জন প্রার্থীর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন এবং এবার মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদান এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৩: ১২ কেন্দ্রের ফলাফলে মামুনুল-ববি হাড্ডাহাডি লড়াই

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৭৩৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন রিকশা প্রতীকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) আসনের প্রাথমিক ফলাফলে চরম উত্তেজনা বিরাজ করছে।

এখন পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ-এর মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।

প্রাথমিক ফলাফল চিত্র (১২ কেন্দ্র): মাওলানা মামুনুল হক (রিকশা): ৭,৩৭১ ভোট। ববি হাজ্জাজ (ধানের শীষ): ৭,৩৬৮ ভোট

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশজুড়ে ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ভোটাররা একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনগণভোটে অংশ নেন। নির্বাচন কমিশন সচিবের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট ২,০২৯ জন প্রার্থীর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন এবং এবার মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদান এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত