নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

রাতে আগুনের খবর শুনে ঘটনাস্থলে মানুষ ভিড় করে। একপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে মানুষ থাকায় সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

 জেলা প্রতিনিধি,চাঁদপুর।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের জেলা কার্যালয়টির তৃতীয় তলায় আগুন দেয় দুর্বৃত্তরা। গত ৫ আগস্টের পর এ নিয়ে মোট চারবার কার্যালয়টিতে আগুনের ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ কার্যালয়ের ওপরের তলায় কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের সময় ও নেভানোর কাজ চলাকালীন রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়, ফলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ জানান "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কারা এর পেছনে রয়েছে, তা তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়।"

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার এই কার্যালয়টি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদপুরে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাতে আগুনের খবর শুনে ঘটনাস্থলে মানুষ ভিড় করে। একপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে মানুষ থাকায় সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

 জেলা প্রতিনিধি,চাঁদপুর।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের জেলা কার্যালয়টির তৃতীয় তলায় আগুন দেয় দুর্বৃত্তরা। গত ৫ আগস্টের পর এ নিয়ে মোট চারবার কার্যালয়টিতে আগুনের ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ কার্যালয়ের ওপরের তলায় কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের সময় ও নেভানোর কাজ চলাকালীন রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়, ফলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ জানান "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কারা এর পেছনে রয়েছে, তা তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়।"

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার এই কার্যালয়টি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত